রাজবাড়ীতে স্বামীর মৃত্যুর ১৩ দিন আগে বিয়ে : পরকীয়া প্রেমিকসহ ২ জনের বিরুদ্ধে মামলা –
- Update Time : ০৮:৫৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ৮৯ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
স্বামীর মৃত্যুর ১৩ দিন আগে আদালতে এ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে অতঃপর স্বামীর বাড়ীতে পরকীয়া প্রেমিকের সাথে ধরা পড়ে। এ ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। অবশেষে মঙ্গলবার রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালতের নিহত মোশারফ হোসেনের স্ত্রী মোছাঃ যুথি আক্তার (২১) ও পরকীয়া প্রেমিক শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের দেলোয়ার শেখের ছেলে মোঃ আরিফ শেখ (২৪) কে আসামী করে মামলা দায়ের করেছেন নিহতের বোন আলেয়া জামান।
আলেয়া জামান অভিযোগ করেন, তার ভাই মোশারফ হোসেন সদর উপজেলার দাদশী ইউনিয়নে ২বার ইউপি সদস্য নির্বাচিত হয়ে সুনামের সাথে জীবনযাপন করছিলেন। ২০১৩ সালের ৫ অক্টোবর যুথি আক্তারকে বিয়ে করে ঘর সংসার শুরু করেন। তবে যুঁথির চলাফেরা উৎশৃঙ্খলতায় অভস্থ হয়ে পড়েন। ফেসবুকের মাধ্যমে আরিফ শেখের সাথে সম্পর্ক গড়ে তোলে এবং বিদেশে গিয়ে সংসার পাতার পরিকল্পনা করে। সে অনুযায়ী মোশারফ হোসেনকে ফুসলিয়ে ও চাপ প্রয়োগ করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরই মধ্যে যুঁথির সন্তান তাদের পরকীয়ার বিষয়টি টের পায়, সে যাতে কাউকে প্রকাশ না করে তার জন্য হত্যার হুমকি দেয়। মোশারফ হোসেনের সাথে সংসার জীবনে থাকাকালীন গত ২৭ ফেব্রুয়ারী রাজবাড়ী আদালতের নোটারী পাবলিকের কার্যালয় থেকে পরকীয়া প্রেমিককে বিয়ে করে। গত ১৪ মার্চ ভোর রাতে হত্যা করে স্ট্রোক বলে চালিয়ে পোষ্ট মর্ডাম ছাড়াই দাফন করে। এ কারণে মামলাটি গ্রহণ করে জুডিশিয়াল তদন্ত দাবী জানান।
এলাকাবাসী জানান, গত ১৬ এপ্রিল সন্ধ্যায় প্রেমিক আরিফ শেখ যুঁথীর সাথে দেখা করতে আসলে গ্রামবাসীর সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদে একপর্যায় চাঞ্চল্যকর এ তথ্য বেরিয়ে আসে। যে নারী স্বামী ও মাছুম দু’টি শিশু রেখে স্বামী জীবিত থাকতেই বিয়ে করতে পারেন, তিনি সবই করতে পারেন।
বাদীর আইনজীবি এ্যাড. লিয়াকত আলী বলেন, রাজবাড়ী ১নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কায়ছুন্নাহার সুরমার আদালতে মামলাটি দাখিল করা হয়েছে। পাশাপাশি ময়না তদন্ত করতে কবর থেকে লাশ উত্তোলনের জন্য আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত কোন আদেশ দেন নাই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































