রাজবাড়ীতে স্ত্রী হত্যাকারী হাজতির রহস্যজনক আত্মহত্যা, তদন্ত কমিটি গঠন –
- Update Time : ০৯:৪৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
স্ত্রীকে হত্যার দায়ে দায়ের হওয়া মামলায় রাজবাড়ী জেলা কারাগারে থাকা মিলন মোল্লা (২৪) নামের এক হাজতী গলায় ফাঁস নিয়ে রহস্যজনক ভাবে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ওই হাজতী মারা যায়। হাজতী মিলন মোল্লাা গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়ার মৃত বারেক মোল্লার ছেলে।
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ আলী আহসান তুহিন জানান, জেলা কারাগারের এক হাজতীকে মঙ্গলবার রাতে হাসপাতালে আনার ২০ মিনিট পর মারা যায়। এ সময়ের মধ্যে ওই হাজতীকে প্রাথমিক পর্যায়ের সব ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে। লাশের গলায় রশি দিয়ে ফাঁস নেওয়া চিহৃ রয়েছে এবং আজ সকাল ১১ টার দিকে লাশটি পোষ্ট মার্টামের জন্য মর্গে পাঠানো হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ আলী আহসান তুহিন রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার আনোয়ার উল করিম জানান, স্ত্রীকে হত্যার দায়ে মিলন মোল্লা ২০১৭ সালের ২১ ডিসেম্বর জেলা কারাগারে আসে। গতকাল হঠাৎ ওষুধের কথা বলে কারা হাসপাতালে না গিয়ে হাসপাতালের দৌতলায় গিয়ে ছোট একটি রশি নিয়ে হাত দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় দ্বায়িরত কারারক্ষী বিষয়টি দেখা সবাইকে খবর দেয়। পড়ে তারা ওই হাজতীকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পড়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭টা ২০ মিনিটের দিকে সে মারা যায়। এ ঘটনা অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসন। আগামী ২৪ ঘন্টার মধ্যে এ প্রতিবেদন দেবার নির্দেশ দেওয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































