রাজবাড়ীতে স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগির উদ্বোধন –
- Update Time : ১১:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ৭৯ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ৪৯ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সদর উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এ প্রতিযোগির উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা পরিষদ চেয়ানম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রদ্যুৎ কুমার দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন।
দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় সদর উপজেলার ৬১ টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যক্তিগত ৫৩ টি ইভেন্টে প্রায় ৪৫০ জন প্রতিযোগি অংশ গ্রহণ করছে।
এ সময় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন এবং ক্রীড়া শপথ পাঠ ও মশাল জ্বালানো হয়। এছাড়া অতিথিদের দেওয়া হয় সম্মাননা স্মারক হিসেবে বই দেওয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































