রাজবাড়ীতে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামীর যাবজ্জীবন –
- Update Time : ০৬:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১০৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দে তৃতীয় শ্রেনীতে পড়ূয়া এক স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী মনির খান কে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল।
মামলার রায়ের সময় দন্ডপ্রাপ্ত আসামী মনির আদালতে অনুপস্থিত ছিল। তবে মামলার অপর দুই আসামীকে খালাস দেয়া হয় এবং মামলায় রায়ে প্রধান আসামী মনিরকে ১৪ বছরের যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ উমা সেন জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী, মনির খান শরীয়তপুর জেলার নড়িয়ার শুভগ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
ওই মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারী সকালে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। ২০১৭ সালের ১৩ মে অপহৃত স্কুল ছাত্রী ফোন করে তার পরিবারের কাছে অপহরনের বিষয়টি জানায়। যে কারণে একই বছরের ১৩ মে ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি দায়ের মামলা করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































