রাজবাড়ীতে সেনা, বিজিবি, র্যাব ও পুলিশের কর্মকর্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত –
- Update Time : ১০:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮
- / ৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ৩০ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সার্কিট হাউস হলরুমে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ও ৩০ ডিসেম্বর আসন্ন নির্বাচন পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয় এবং পুলিশের প্রধানদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, বাংলাদেশ সেনাবাহিনীর নির্বাচন কালীন রাজবাড়ী জেলা অধিনায়ক লেফ্টেনেন্ট কর্নেল রেজাউল করিম, বর্ডার গার্ড বাংলাদেশ হেড-কোয়ার্টার বিজিবি প্ল্যানিং লেফটেনেন্ট কর্নেল একলিম আবদীন, ফরিদপুর র্যাবের কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান প্রমূখ।
সভায় জেলা প্রশাসক মোঃ শওকত আলী জানান, একাদশ সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতিটি ভোট কেন্দ্রে ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং কেন্দ্রে সব ধরনের সহিংসতা নির্মূলে কাজ করবে আইন শৃঙ্খলার এ বিশেষ বাহিনি।সেনা বাহিনি, বিজিবি, র্যাব এবং পলিশের সদস্যরা প্রতিটি ভোট কেন্দ্র সার্বিক ভাবে দায়িত্ব পালনে সচেস্ট থাকবে বলে জানান জেলা প্রশাসক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































