রাজবাড়ীতে সাবেক অধ্যক্ষ প্রফেসর কেরামত আলীর জানাজা অনুষ্ঠিত –
- Update Time : ১০:২৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
- / ৫২ Time View
সাজিদ হোসেন/কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
বীর মুক্তিযোদ্ধা ও রাজবাড়ী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কেরামত আলী (৭০) গত মঙ্গলবার সকাল ৭টার দিকে আমেরিকার নিউজার্সির একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্ননিল্লাহে—-রাজেউন) মৃত্যু কালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার সকালে তার লাশ বাংলাদেশে আনা হয়। বিকাল সাড়ে ৫টায় আনা হয় রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ময়দানের কেন্দ্রীয় ঈদগায়ে। সেখানে অনুষ্ঠিত হয় প্রথম দফা জানাজা। জানাজায় শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম রফিক উদ্দিন, পিপি উজির আলী সেখসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধি, সাধারণ মুসুল্লীরা অংশ নেন। পরে তার লাশ গোয়ালন্দের গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে মা’য়ের কবরের পাশে লাশ দাফন করা হয়।
মৃতের জামাতা মামুনুর রশিদ জানান, দৈত নাগরিক ছিলেন প্রফেসর কেরামত আলী। গত ১৩ মে তিনি আমেরিকায় যান এবং নিউজার্সিতে থাকা ছোট মেয়ের বাড়ীতে ওঠেছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































