করোনাভাইরাস: সময়ের সাথে রাজবাড়ীতে কমেছে ত্রাণ তৎপরতা!-
- Update Time : ১০:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ৬৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাসের প্রদুর্ভাব থেকে বাঁচাতে সরকারী ভাবে সকলকে ঘরে থাকতে অনুরোধ করা হয়েছে। ফলে কর্মহীন হয়ে পরেন শ্রমজীবিরা। শুরুর দিকে রাজবাড়ীতে সরকারী ও বে-সরকারী ভাবে মোটামুটি ত্রাণ তৎপরতা দেখা গেলেও বর্তমানে এ তৎপরতায় খানিকটা ভাটা পরেছে।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত জেলায় চাল বরাদ্দ এসেছে ১ হাজার ৫শত ৭ মেট্রিক টন। বিতরণ করা হয়েছে ১ হাজার ২শত ২২ মেট্রিক টন। নগদ টাকা বরাদ্দ এসেছে ৭৫ লাখ ৪৫ হাজার এবং বিতরণ করা হয়েছে ৪৫ লাখ ৯০ হাজার। শিশু খাদ্যের জন্য পৃথক ভাবে বরাদ্দ এসেছে ১৮ লাখ টাকা, বিতরণ করা হয়েছে ১২ লাখ টাকা। সেই সাথে জেলার ১১৬টি কওমী মাদ্রাসার বরাদ্দ আসা ১২ লাখ ২৪ হাজার টাকাও প্রদান করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসা মোঃ সাঈদুজ্জামান খান জানান, ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে তালিকা করা হয়েছে। প্রতিটা ইউনিয়ন থেকে প্রায় ৩ হাজার করে নাম প্রদান করা হয়েছে। যে পরিমান বরাদ্দ তারা পেয়েছেন, তাতে প্রতিটা পরিবারকে একবারের বেশি খাদ্য সহায়তা প্রদান করা সম্ভব নয়। তবে তিনি জানান, খাদ্য বিতরণী কার্যক্রম অব্যাহত রয়েছে।
যদিও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী তার নির্বাচনী এলাকায় এসে, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী সার্বক্ষণিক এলাকায় অবস্থান করে, রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিমের পক্ষে তার ছেলে আশিক মাহমুদ মিতুল এলাকায় অবস্থান করে এবং রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতি তার বাবার নির্বাচনী এলাকায় এসে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারা নিজ নিজ উদ্যোগে খাদ্য সহযোগিতা দিয়েছেন।
অপর দিকে, রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের পক্ষে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ, জেলা জাতীয় পাটি, জেলা ওয়াকার্স পার্টিসহ বিভিন্ন ব্যক্তি এবং সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানও স্ব-স্ব উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































