রাজবাড়ীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত-
- Update Time : ১০:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার সকালে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুরে যুুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গৌতম চন্দ্র দে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, ভান্ডারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোঃ সিরাজুম্মনির। স্বাগত বক্তৃতা করেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী। ওই কোর্সে শতাধিক প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন। পরে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে নারিকেল গাছের চারা রোপন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































