রাজবাড়ীতে সংসদ নির্বাচন উপলক্ষে আলীপুরে কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত-
- Update Time : ১০:১১:০২ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮
- / ৬৭ Time View
রুবেলুর/ইমরান/আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগ ও আলীপুর ইউনিয়নর আওয়ামীলীগের আয়োজনে আলাদীপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্র কমিটি (ওর্য়াড) গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে আলাদীপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কেন্দ্র কমিটি (ওর্য়াড) গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের মিজি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের এমপি কাজী কেরামত আলী এমপি।
এতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, প্রচার ও প্রকাশানা সম্পাদক এ্যাডঃ সফিকুল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি রমজান আলী খান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও আলীপুর ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হাসান, জেলা পরিষদ সদস্য শাহানা বেগম, নাজমুল হোসেন মিন্টু, ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শাহীন শেখ, আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, ইউপি ছাত্রলীগের সভাপতি মোঃ মিঠু হোসেন প্রমূখ।
নির্বাচনী কেন্দ্র কমিটি ও মতবিনিময় সভার সঞ্চালনা করেন, আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বক্কার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































