রাজবাড়ীতে সংসদ নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠানের লক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা –
- Update Time : ০৯:৫৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও সুচারু রুপে অনুষ্ঠানের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আসন রয়েছে দুটি। এ দুটি আসনে মোট ভোটারের সংখ্যা রয়েছে ৮ লক্ষাধিকেরও বেশি। এর মধ্যে নারী ভোটারেরর সংখ্যা রয়েছে প্রায় অর্ধেকর কাছাকাছি। আগামী নির্বাচনে এ দুটি আসনের ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সার্বিক সুষ্ঠ ব্যবস্থাপনা করতে আইনশৃঙ্খলা কমিটির সভায় এ আলোচনা করা হয়।
আজ রবিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় নির্বাচন বিষয়ক এ আলোচনা করা হয়।
সভায়,বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সানোয়ার হোসেন, মেয়র মহম্মদ আলী চৌধুরী,রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলিপ কুমার কর ,বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ প্রমূখ।
এসময়,জেলার পাঁচ উপজেলা চেয়ারম্যন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি,মাদক,চোরাচালান ও উন্নয়ন বিষয়েও আলোচনা করা হয়।তবে নির্বাচনে যেন কোন ধরনের অপ্রিতিকর পরিস্থিতি না ঘটে সেদিকে লক্ষ রাখতে পুলিশ সুপারকে অনুরোধ জানানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































