রাজবাড়ীতে “সংবাদ ও প্রেজেন্টেশন পরিচিতি” শীর্ষক কোর্স অনুষ্ঠিত –
- Update Time : ০৮:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডেস্ক:
টেলিভিশন সংবাদ উপস্থাপনা সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার লক্ষ্য নিয়ে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়ে গেলো তিন দিনের সংক্ষিপ্ত কোর্সের।
রাজবাড়ী জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘রাজবাড়ী বার্তা’ এবং ইউটিউব চ্যানেল ‘টিভি রাজবাড়ী’ যৌথভাবে ‘টেলিভিশন সংবাদ ও প্রেজেন্টেশন পরিচিতি’ শিরনামের এই কোর্স আয়োজন করা হয়।
শহরের রাজবাড়ী বার্তা কার্যালয়ে বুধবার শুরু হওয়া এই কোর্স শুক্রবার বিকালে শেষ হয়েছে।
সংক্ষিপ্ত এই কোর্স পরিচালনা করেন রাজবাড়ী বার্তার প্রধান সম্পাদক এবং চ্যানেল আই’র বিশেষ প্রতিনিধি পান্থ রহমান। প্রশিক্ষণে জেলা শহরের ১০ জন আগ্রহী অংশ নেন।
প্রশিক্ষণে টেলিভিশন সংবাদ প্রেজেন্টেশনের নানান দিক আলোচনা হয়। এ সময় প্রশিক্ষনার্থীরা এ ধরণের আরো বেশি এবং দীর্ঘ মেয়াদী কোর্স করানোর দাবি জানান।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































