রাজবাড়ীতে শিশুকে ধর্ষণের চেষ্টার দায়ে বৃদ্ধের ৫ বছরের কারাদন্ড –
- Update Time : ০৬:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার দায়ের মোকলেস শেখ (৬০) কে ৫ বছরের সশ্রম করাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৪ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামি মোকলেস শেখ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের পূর্ব পাকুরিকান্দা গ্রামের মৃত সিদ্দিক শেখের ছেলে।
ওই শিশুটির মা জানান, তার স্বামী প্রবাসে থাকা অবস্থায় ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর দুপুরে তার মেয়ে ডেকে নিয়ে লম্পট মোকলেছ ধর্ষণের চেষ্টা করে। এতে মেয়েটি অসুস্থ হয়ে পরে। তাকে রাজবাড়ী ও ফরিদপুরের একাধিক চিকিৎসকের দেয়া ওষুধ সেবন করিয়ে সুস্থ করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডঃ উমা সেন জানিয়েছেন, ওই মামলার দীর্ঘ স্বাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































