রাজবাড়ীতে শিশু ধর্ষণের চেষ্টার আড়াই মাস পর ৫৫ বছর বসয়ী আসামি গ্রেপ্তার! –
- Update Time : ০৫:১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশু’কে (৭) ধর্ষণ চেষ্টার ঘটনার আড়াই মাস পর ধরা পরলো অভিযুক্ত মোঃ বাবু মন্ডল (৫৫)। শুক্রবার সকালে র্যাব সদস্যরা বাবুকে গ্রেপ্তার করে। বাবু রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা গ্রামের মৃত বিষে মন্ডলের ছেলে।
গত ২২ মার্চ রাজবাড়ী থানায় দায়ের হওয়া মামলার বাদী ওই শিশুটির মা জানান, তার মেয়েকে কৌশলে বাবু মন্ডল তার বসত ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে মেয়েকে সে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময়ই তিনি মেয়েকে খুঁজতে বের হন এবং ডাকাডাকি করেন। এক পর্যায়ে বাবু মন্ডল তার মেয়েকে ঘরের বাইরে বের করে দিয়ে পালিয়ে যায়। পরে মেয়েটি জানায় তাকে ধর্ষণ করার চেষ্টা চালিয়েছে বাবু মন্ডল।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সহকারি পরিচালক (সহকারি পুলিশ সুপার) দেবাশীষ কর্মকার জানান, শুক্রবার সকালে র্যাব সদস্যরা আত্মগোপনে থাকা বাবু মন্ডলকে গ্রেপ্তার করেন এবং দুপুরে তাকে রাজবাড়ী থানায় হস্তান্তর করে।
এই ঘটনায় বাবু মন্ডলের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা জানানো হয়েছে রাজবাড়ী থাকা থেকে। আসামি ধরা পরায় স্বস্তি প্রকাশ করার পাশাপাশি ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে শিশুর পরিবার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































