রাজবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ –
- Update Time : ০৯:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নিজস্ব তহবিল হতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও উপজেলার দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদের আয়োজনে পরিষদের মিলনায়তনে উপজেলার ৪৩ টি স্কুল, ১৯ টি মাদরাসা ও ৬ জন দুঃস্থ মহিলাদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এতে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান, ভাইস-চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, মহিলা ভাইস-চেয়ারমান আলেয়া বেগম, বানিবহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা বাচ্চু প্রমূখ। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক ও দুঃস্থ মহিলারা উপস্থিত ছিলেন।
এ সময় বাল্য বিবাহ, সন্ত্রাস, ইফটিজিং রোধে সবাইকে সচেতন হবার পাশাপাশি অসহায়, গরিব ও দুঃস্থদের পাশে দাঁড়িয়ে সহযোগীতা করার অনুরোধ করা হয়। এছাড়া খেলধুলার মাধ্যমে বাচ্চাদের মন ভাল থাকবে এবং সেলাই মেশিনের মাধ্যমে দুঃস্থ মহিলাদের পরিবারে স্বচ্ছলতা আসবে বলে অতিথিরা বলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































