রাজবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ শিক্ষাপ্রতিমন্ত্রী
- Update Time : ০৯:০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮
- / ৫৪ Time View
রুবেলুর/আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে শিক্ষার্থীদের পড়াশুনায় উৎসাহ বাড়াতে শিক্ষা অনুদান হিসেবে ৩৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন অংকের টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুদানের চেক বিতরণ করা হয়। এতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রেবেকা খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা সহকারী শিক্ষা অফিসার সামসুন্নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান প্রমূখ। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কাজী কেরামত আলী বলেন, এবার এইচএসসিতে পরীক্ষায় পাশের হার কম হয়েছে নানাবিধ কারণে। প্রশ্ন করা হয়েছে ৫ সেট এবং পরীক্ষার কেন্দ্র রাখা হয়েছে নকলমুক্ত। যার কারণে এবার পাশের হার কিছুটা কমেছে। তারপরও সবার নিজ নিজ স্থান থেকে দায়িত্ব পালন করলে পড়াশুনার মান আরো ভাল হবে। সরকার পড়াশুনার মান বাড়াতে অব-কাঠোমোগত উন্নয়ন করছে। যার অংশ হিসেবে জেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন করা হবে খুব শিগ্রই। এর আগে জেলার বিভিন্ন মাদরাসা ও স্কুলে অনুদানের চেক বিতরণ করা হয়েছে আর আজ ৩৪ জনকে দেওয়া হচ্ছে। আশাকরি তোমরা ভাল ভাবে পড়াশুনা করে জেলাসহ দেশের মান বাড়াবে। শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে কাজ করছে।
তিনি আরো বলেন, এ সরকার নারীকে মূল্যায়ন করে এবং নারীর ক্ষমতায়নে কাজ করছে। এখন দেশের অনেক স্থানে গুরুত্বপূর্ণ পদে নারীরা দায়িত্ব পালন করছে। আমাদের পাশ^বর্তী দেশ ভারতের চেয়ে বাংলাদেশ নারীরা অনেক বিষয়ে অনেক এগিয়ে। শিক্ষায় সবচেয়ে বরাদ্দ বেশি বরাদ্ধ দিয়েছে এ সরকার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































