রাজবাড়ীতে রেলওয়ের অস্থায়ী কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ
- Update Time : ১০:৩০:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ৩১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রেলওয়েতে আউটসোসিং ও ঠিকাদারের মাধ্যমে জনবল নিয়োগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজবাড়ী রেলওয়ের সব-ডিবিশনের অস্থায়ী কর্মচারীরা। বুধবার বেলা ১১টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, গেটকিটার জসিম উদ্দিন, রাজবাড়ী রেলওয়ে শ্রমিক জোটের সভাপতি পরিমল কুমার অধিকারী, সহ-সভাপতি আব্দুর বাতেন মিয়া, রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, আনোয়ার হোসেন, গেট কিপার সনাতন কুমার বিশ্বাস, সজিব বিশ্বাস, ফুল মিয়া, পরিচ্ছন্নকর্মী রাবেয়া সহ অন্যান্যরা।
জানাগেছে, রাজস্ব খাতে আওতাভূক্ত হবার আশায় রাজবাড়ী রেলওয়ে সাব ডিবিশনের মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক, সিগন্যাল, মেডিকেল সহ কয়েকটি শাখার প্রায় ৩ শতাধিক কর্মচারী অস্থায়ী ভিত্তিতে কাজ করে আসছে বহু বছর। ২০১৭ সালের গেজেট অনুযায়ী তাদের ৩ বছর কাজ করার পর রাজস্ব খাতে স্থায়ী করার কথা ছিল। কিন্তু চলতি বছরের ৩০ মে এক প্রজ্ঞাপনের আউটসোসিং ও ঠিকাদারের মাধ্যমে আগামী ৩০ জুনের পর জনবল নিয়োগের কথা বলা হয়। ফলে রাজস্ব খাতে স্থায়ী হতে আন্দোলন নেমেছে রাজবাড়ী রেলওয়ে সাব ডিবিশনের অস্থায়ী কর্মচারীরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































