রাজবাড়ীতে যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত –
- Update Time : ০৮:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ৮৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে রাজবাড়ী জেলা যুবদলের আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ তোফাজ্জলে হোসেন মিয়া। জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক খায়রুল জামান খায়রু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক
রেজাউল করিম পিন্টু, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মহব্বত হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক আক্কাস আলী মোল্লা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সামছুল আলম খান রানা, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান ঝন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সালাম মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেঁক কাটেন দলীয় নেতাকর্মীরা।
আলোচসভায় নেতাকর্মীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিদ্দিষ্ট সময়ে নতুন কমিটির তালিকা না দেয়ায় ওই কমিটির দ্বায়িত্বরতদের নিয়ে তীব্র সমালোচনা করেন এবং দলকে সু-সংগঠিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































