রাজবাড়ীতে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত –
- Update Time : ১১:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বুধবার বিকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিঅাইবি) অায়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে রাজবাড়ী সার্কিট মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠিত হয়।
এ সময় জেলার ইলেকট্রোনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত ৩৫ জন সাংবাদিককে এ সনদপত্র বিতরণ করেন অতিথিরা।
এতে পিঅাইবি প্রশিক্ষক মিজ পারভীন সুলতানা রাব্বীর সভাপ্রধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ।
বক্তব্য রাখেন, মোবাইল সাংবাদিকতার প্রশিক্ষক ড. অাব্দুল কাবিল খান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, সাবেক সভাপতি অাবু মুসা বিশ্বাস, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হোসেন, খোন্দকার অারাফাত রহমান মুন। সঞ্চালনায় ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক খোন্দকার অাব্দুল মতিন।
এরঅাগে ৭ ফেব্রুয়ারী থেকে রাজবাড়ী সার্কিট হাউজ মিলনায়তনে জেলার ৩৫ জন ইলেকট্রোনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































