রাজবাড়ীতে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে কবিতা পাঠের আসর –
- Update Time : ০৮:৩৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
- / ৬৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেন এর ১৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, রাজবাড়ীর আয়োজনে গত ১৩ নভেম্বর সন্ধ্যায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, কবিতা পাঠ এবং সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক কবি সালাম তাসির।
মীর মশাররফ হোসেন এর উপর আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিশিষ্ট লেখক এবং কবি এডভোকেট লিয়াকত নাজির, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও রাজবাড়ী বে-সরকারি পলেটেকনিক ইন্সটিটিউটের পরিচালক সাংবাদিক আশিফ মাহমুদ, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, সহসভাপতি শাহ মুজতবা রশিদ কামাল, যুগ্ম সম্পাদক আঞ্জুমান আরা ও রাজ্জাকুল আলম, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক ইউসুফ বাশার আকাশ, সদস্য মোহাম্মদ আলী। আলোচনা শেষে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মোয়াজ্জেম হোসেন মজনু, এম.জি রব্বানী, আশিফ মাহমুদ, সংগীতা সাহা, শোভা বাউল, শারমিন, রেদোয়ান প্রমূখ। কবিতা পাঠ করেন মোহাম্মদ আলী এবং মোয়াজ্জেম হোসেন মজনু।
এদিকে সকালে মীর মশাররফ হোসেন এর সমাধিতে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































