রাজবাড়ীতে মিনি কম্বাইন হারভেস্টার যন্ত্রের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত –
- Update Time : ১০:০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮
- / ৫৪ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
মঙ্গলবার দুপুরে শহীদ লেফটেন্যান্ট নুরুল ইসলাম বাঘমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প-২য় পর্যায় এর আওতায় মিনি কম্বাইন হারভেস্টার যন্ত্রের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জান খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বীজে ভর্তূকী দিচ্ছে,ডিজেলে ভর্তূকী দিচ্ছে, কীটনাশকে ভর্তূকী দিচ্ছে সমস্ত কৃষি উপকরণে সরকার ভর্তূকী দিচ্ছে, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না।গতবছর যে প্রলয়ংকারী বন্যা হলো,সেই বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়েছে,বিশেষ করে আমাদের হাওর অঞ্চলে অকালে বন্যা আসার কারনে সুনামগঞ্জ, নেত্রকোনা,কিশোরগঞ্জ এবং ব্রাক্ষনবাড়িয়ার একটি অঞ্চলের প্রায় বিশ লক্ষ মেট্রিকটন খাদ্য শস্যর ঘাটতি হয়েছে। সরকার সমপরিমাণ চাল থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে আমদানী করার পরেও কিন্তু চাউলের দাম কমে নাই। আপনারা লক্ষ্য করেছেন গতবছর থেকে কিন্তু চালের দাম বৃদ্ধি। চাউলের দাম এখন বাড়ার দরকারও আছে,কারন এই কৃষি প্রধান দেশে শতকরা ৬০ ভাগ কৃষক কৃষি কাজের সাথে জড়িত,তারা যদি উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পায় তাহলে তারা টিকবে কিভাবে সমাজে। এক মণ ধান বিক্রী করে যদি একটি কাপড় না হয়,এক মণ ধান বিক্রী করে যদি একটি ইলিশ মাছ না হয়,সেখানে কৃষক কিভাবে বাঁচবে।ইলিশ মাছতো এখন সাধারন মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে।পদ্মাপাড়ের মানুষ বলে হয়তো দুএকটা খেতে পারেন কিন্তু যারা একটু পদ্মা থেকে দূরে আছেন,তাদের জন্য এটা কিন্তু কল্পনীয় বিষয়।
বন্যার পরে যখন কৃষি পুনর্বাসন উপকরণ আসলো, আসার সাথে সাথেই ভাগ করে দিয়েছি এবং তার সুফল আপনার পেয়েছেন। তিনি আরও বলেন,একইভাবে এবছর আউশের উৎপাদন বাড়ানোর জন্য বিকল্প ধান,সরকার সিদ্ধান্ত নিয়েছে কোন ধানটা হ্যাজার্ড ফ্রি, কোন ধান উৎপাদনে পরিবেশের উপর কোন প্রভাব পড়েনা,সেটি হচ্ছে আউশ ধান।আউশ ধানের জন্য কোন সেচ লাগেনা,আপনি বীজ বপন করে আসবেন তারপরে বৃষ্টির পানিতে সেটি বেড়ে উঠবে এবং বন্যা আসার আগেই আপনি কেটে নিয়ে আসবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.এম এ খালেক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খাঁন মোঃ জহুরুল হক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মনিরুজ্জামান,সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ও ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন সভাপতি মোঃ আবুল হোসেন,মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মোঃ আলাউদ্দিন শেখ,সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন শিকদার বাবলু,বরাট ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান সালাম,উপ-সহকারী কৃষি অফিসার মাহফুজ মিয়া,মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন, উপ-সহকারী কৃষি অফিসার মানিক কুমার দাস।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































