রাজবাড়ীতে মা ইলিশ ধরার অপরাধে ৪০ জেলের ১৫ দিন করে কারাদন্ড –
- Update Time : ০৯:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
৭ অক্টবর থেকে ২৮ অক্টোবর এই ২২ দিন নদীতে ইলিশ মাছ ধরায় নিষেধাঞ্জা আরোপ করেছে সরকার। তা সত্বেও জেল জরিমানার তোয়াক্কা না করে প্রতিদিন দেদারছে ইলিশ মাছ ধরতে পদ্মা নদীতে নামছে জেলেরা। সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ মাছ ধরার অপরাধে আজ শনিবার ১৪ তম দিনের অভিযানে ৪০ জন জেলেকে আটকের পর ১৫ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে ১৩৫ কেজি ইলিশ মাছ ও ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দকৃত ইলিশ মাছ জেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও নদী তীরবর্তী দুস্থ মানুষদের মাঝে বিতরন করা হয়। কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ভাস্মিভূত করা হয়।
এর মধ্যে রাজবাড়ী সদরে ২৬ জন জেলেকে আটক করে ১৫দিন করে কারাদন্ড ও ৮৫ কেজি মাছ ও ৩৫ হাজার মিটার কারেন্ট জাল, পাংশায় ৩ জন জেলেকে আটকের পর ১৫দিন করে কারাদন্ড ১০ কেজি মাছ ও ১০ লাখ মিটার কারেন্ট জাল, কালুখালীতে ১১ জেলেকে ১৫দিন করে কারাদন্ড ও ২০ কেজি মাছ ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং গোয়ালন্দে ২০ কেজি মাছ ও ১০ লক্ষ মিটার জাল জব্দ করা হয়েছে।
রাজবাড়ী সদর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ সজিব, মোঃ মহিউদ্দিন মোছাঃ দিলশাদ জাহান এবং কালুখালীতে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম লুনা এবং পাংশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে জেলা প্রশাসন, জেলা মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও ২০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য অংশ গ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































