রাজবাড়ীতে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী ভিয়েতনাম সংহতি দিবস পালিত –
- Update Time : ০৮:৫৩:২০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
- / ৭৪ Time View

কাওসার আহম্মেদ রিপন, রাজবাড়ী বার্তা ডট কম :
পৃথিবীর মেহনতী মানুষের মুক্তির জন্য যারা নিজের জীবন বিলিয়ে দিতে পারেন তাদের মধ্যে এক জন মতিউল ইসলাম। ‘মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী ভিয়েতনাম সংহতি দিবস’ এর শহীদ মতিউলের মৃত্যুবার্ষিকী আজ।
লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহি সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদ আজ বুধবার সকালে তার গ্রামের বাড়ী, জেলার পাংশা উপজেলায় তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে। শ্রদ্ধাঞ্জলি জানানোর পর এক মিনিট নীরবতা পালন করা সহ সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক।
এসময় জেলা ছাত্র ইউনিয়ন এর সভাপতি-সাধারণ সম্পাদক আলোচনায় বলেন, শহীদ মতিউল ইসলাম এর আদর্শ কে নিজের ভিতরে ধারন করতে হবে, দেশের মেহনতী মানুষের মুক্তির জন্য আমাদেরও শহীদ মতিউল ইসলাম এর মত হতে হবে।
ভিয়েতনামের জনগণের বীরোচিত সংগ্রামে সংহতি প্রকাশের লক্ষ্যে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ১৯৭৩ সালের ১ জানুয়ারি ‘ভিয়েতনাম সংহতি দিবস’ পালনের ডাক দেয়।
মতিউলের বয়স ছিল ২১ বছর, ডাক নাম ছিল তার মালু। জহুরুল হক হলের ১৪৮ নং কক্ষের আবাসিক ছাত্র মতিউল। সে সময় তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হল শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পনের সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এবং কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হালিম বাবু, সাধারণ সম্পাদক কাওসার আহম্মেদ রিপন, সহসাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিরাজ, শহর কমিটির সদস্য রনি সহ পাংশা উপজেলা ছাত্র ইউনিয়ন এর নেতা কর্মীরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































