মানবতার কল্যান ফাউন্ডেশনের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ –
- Update Time : ০৯:২৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে মানবতার কল্যান ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখা। সংস্থাটি রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, মনবতার কল্যান ফাউন্ডেশনের উপদেষ্টা ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর মেয়ে কানিজ ফাতেমা চৈতি ও জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় বুধবার দুপুরে রাজবাড়ী জেলা শহরের রেলগেট চত্বরে হাজারের বেশি মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেছে। প্রধান অতিথি হিসেবে এ বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম।
সে সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ উজ জ্জামান, মনবতার কল্যান ফাউন্ডেশনের উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, অপর উপদেষ্টা কবি নেহাল আহম্মেদ, মনবতার কল্যান ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জিয়ারুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক কাউছার মাহমুদ রিপন, প্রভাষক নাদিম হায়দার কল্লোল, শায়লা তাবাসসুম নেওয়াজ, স্মৃতি ইসলাম, আব্দুল হালিম বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজবাড়ীর পুলিশ সুপার মো: মিজানুর রহমান চার শত হ্যান্ড স্যানিটাইজার, মনবতার কল্যান ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর মেয়ে কানিজ ফাতেমা চৈতি এক হাজার মাস্ক ও জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি পাঁচশত লিফলেট প্রদান করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































