রাজবাড়ীতে মাদক ও জঙ্গিবাদ বিরোধী সাইকেলিং র্যালী অনুষ্ঠিত –
- Update Time : ০৯:০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে মাদক, দূর্নীতি ও জঙ্গীবাদ বিরোধী কেকেএস সাইকেলিং র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবাব সকাল সাড়ে ১১টার দিকে কর্মজীবি কল্যান সংস্থা (কেকেএস) এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহযোগিতায় জেলা শহরের আজাদী ময়দানে আলোচনা সভা শেষে ওই র্যালী বের করা হয়।
কর্মজীবি কল্যান সংস্থার নির্বাহী পরিচালক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফরিক আব্দুল জব্বার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, মাজবাড়ী জাহানারা বেগম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এবিএম আলমগীর মিয়া, রাজবাড়ী সাইকেলিং র্যালীর প্রতিষ্ঠাতা উদ্যোক্তা আহনাফ রাইয়ান। সাইকিলিস্ট নিলয় সাহার সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কর্মজীবি কল্যান সংস্থা কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকির জাহিদুল ইসলাম রুমন।
আলোচনা সভা শেষে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েক শতাধিক বাইসাইকেল শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ
উল্লেখ্য, রাজবাড়ীতে দ্বিতীয় বারের মত এ সাইকেলিং র্যালী অনুষ্ঠিত হলো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































