রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত –
- Update Time : ০১:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯
- / ৫৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ মঙ্গলবার রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ ভোরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বর ও মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সকাল ৮ টায় রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানমালা শুরু হয়। এতে পুলিশ, আনসার, বিএনসিসি, রোভার-গার্লস গাইড ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে সম্মিলিত মার্চপাস্ট, কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করা হয়। ওই সব অনুষ্ঠানে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী ও পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বারসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































