রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতে দুই সহোদর মাদক ব্যবসায়ীর দেড় বছর করে কারাদন্ড –
- Update Time : ১০:১৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
- / ৪৮ Time View
ইমরান, আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতে দুই সহোদর মাদক ব্যবসায়ীর দেড় বছর করে কারাদন্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলো, রাজবাড়ী জেলা শহরের ভাজনচালা গ্রামের মৃত গোপাল চন্দ্র কর্মকারের ছেলে স্বাধীন কর্মকার (২৮) ও সৌরন কর্মকার (২১)।
জানাগেছে, রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেনের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গতকাল রবিবার বিকালে ভাজনচালা এলাকায় অভিযান পরিচালনা করে। সে সময় স্বাধীন কর্মকারের কাছ থেকে ১৮০ পিচ এবং সৌরন কর্মকারের কাছ থেকে ১৯০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরবর্তীতে তাদেরকে ভ্রাম্যমান আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এবং মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৩৬ (১) স্বারণীর ১০-এর ক ধারায় প্রত্যেককে এক বছর ৬ মাস করে কারাদন্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































