রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ৩ প্রতিষ্ঠানের জরিমানা –
- Update Time : ০৯:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার সদর উপজেলায় ঝুঁকিপূর্ণ বর্জ্যরে বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে সদর উপজেলায় ঝুঁকিপূর্ণ বর্জ্যরে বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ঝুঁকিপূর্ণ বর্জ্য সরাসরি পরিবেশে নির্গমনের দায়ে রাজবাড়ী সদর উপজেলার ৩ টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্টে উপস্থিত থেকে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
মোবাইল কোর্টে ঝুঁকিপূর্ণ বর্জ্য পরিবেশে নির্গমনের দায়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়: সোহান ট্রেডার্স, প্রো: জনাব মোঃ আবু সাঈদ, ঠিকানা: বানিবহ, সদর, রাজবাড়ী। জরিমানার পরিমান ৫ হাজার টাকা। মিলন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, প্রো: জনাব মোঃ মনির কাজী, ঠিকানা: চরলক্ষীপুর, তালতলা, সদর, রাজবাড়ী। জরিমানার পরিমান ৫ হাজার টাকা এবং ভাই ভাই স মিল, প্রো: জনাব উত্তম কুমার চন্দ্র, ঠিকানা: বানিবহ, সদর, রাজবাড়ী। জরিমানার পরিমান ২ হাজার টাকা। মোবাইল কোর্ট পরিচালনাকালে ঝুঁকিপূর্ণ বর্জ্য পরিবেশে নির্গমন না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































