রাজবাড়ীতে ভিক্ষুক পূনর্বাসন ও সুবিধাভোগীদের মাঝে উপকরণ বিতরণ ও পটগান অনুষ্ঠিত –
- Update Time : ০৯:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ জানুয়ারী ২০১৯
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“ এসো প্রান্তিক পর্যায়ে অসহায় সুবিধা বঞ্চিতদের পাশে দ্বাড়াই-সমাজ উন্নয়নে কাজ করি ” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে যুব সম্মেলন উপলক্ষে সুবিধা ভোগীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ ও ভিক্ষুক পুনর্বাসন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় রাজবাড়ী কর্মজীবি কল্যান সংস্থা (কেকেএস) এর বাস্তবায়ন এবং পল¬ী কর্ম-সহায়রক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এ যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় ২ জন ভিক্ষুক পুনর্বাসনের জন্য কুলসুম বেগম ও মোছাঃ ছহিরন নেছাকে ১ লক্ষ টাকার চেক বিতরন ১০০ জন সুবিধা বঞ্চিতকে ল্যাট্রিন, ৫০ জনকে সমৃদ্ধ বাড়ী তৈরি, ৫০ জনকে বন্ধু চুলা ও ৫০ জনকে ভার্মি কম্পোস্ট বিতরণের উদ্বোধন করা হয়। পরে হীড বাংলাদেশ -এর পরিবেশনায় দেশ উন্নয়নমূলক পটগান অনুষ্ঠিত হয়। এছাড়া যুব সম্মেলনের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।
এসময় রাজবাড়ী কর্মজীবি কল্যান সংস্থা (কেকেএস) এর নির্বাহী পরিচালক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান। তিনি বলেন ,প্রান্তিক পর্যায়ে সরকার সমাজ উন্নয়নে যে কাজ গুলো করে থাকে সেই কাজ গুলো এনজিও হিসেবে কেকেএস এবং বিকেএসএফ করছে। অসহায় জনগোষ্ঠির মানুষদের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং সরকার যে ভাবে ভিক্ষুকদের পূনবাসনে এগিয়ে এসছেন সেই কাজগুলোও কেকেএস এর পক্ষ থেকে করায় তাদেরকে ধন্যবাদ জানান । শুধু রাজবাড়ী নয় সারা দেশে সরকার বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠি মানুষদের উন্নয়নে ,গাভিপালন,ছাগল পালন কৃষিক্ষেত্রে উন্নয়নে পরামর্শ বাস্তহারাদের জমি আছে ঘর নাই তাদের ঘর করে দেওয়া ইত্যাদি কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী কর্মজীবি কল্যান সংস্থা (কেকেএস) এর সহকারী নির্বাহী পরিচালক ফকির জাহিদুল ইসলাম রুমন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামান, হাবিবুর রহমান হবি, মুক্তিযোদ্ধা নাজিমদ্দিন প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































