দীর্ঘ বন্ধের পর খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান: রাজবাড়ীতে উপচে পড়া ভির –
- Update Time : ০৯:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ৭৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সরকারী নির্দেশনা থাকলেও, প্রথমদিনেই রাজবাড়ীতে খুলছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এতে করে মার্কেট ও রাস্তায় সাধারন জনগণসহ সব শ্রেনী পেশার মানুষের উপচে পড়া ভির লক্ষ্য করা গেছে। যদিও রাজবাড়ী বাজার মনিটরিং কমিটির উদ্যোগে পুরো বাজার জুড়ে মাইকিং-এর মাধ্যমে প্রতিনিয়ত সতর্ক করা হচ্ছে। তবে সে কথা মানুষ শুনছে না।
এ সময় সমাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানকে। তবে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর তত্ত্বাবধায়নে বাজার মনিটরিং কমিটির মাইকিং প্রচারসহ বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করেছেন কমিটির সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মোঃ সফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ জাকির হোসেন, সদস্য আব্দুস সালাম মন্ডল, কাজী বেনজির আহমেদ, এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, জয়দেব কর্মকার প্রমূখ।
এদিকে বাজার ও রাস্তার গাদাগাদি করে সামাজিক দুরত্ব না মেনে জনগণ চলাচল করলেও দেখা যায়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
করোনা সংক্রমনের ঝুকি আছে জেনেও সরকারের এমন সিদ্ধান শুভকর না। রাজবাড়ীতে মার্কেট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়বে বলে ধারনা সচেতন মহলের। এখনই করোনা সংক্রমন রোধে বিকল্প সিদ্ধান্ত নেবার অনুরোধ তাদের।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































