রাজবাড়ীতে বোমা বিস্ফোরণে আহত বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরের কেটে ফেলা হলো কবজি, থানায় মামলা
- Update Time : ০৯:২৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ৫১২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বোমা বিস্ফোরণে আহত বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোর সুমন শেখ (১৭)-এর বাম হাতের কবজি কেটে ফেলা হয়েছে। সেই সাথে সোমবার দুপুরে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন, রাজবাড়ী থানার এসআই আনোয়ার হোসেন। মামলায় আহত সুমন শেখকে আসামি করা হয়েছে। আহত সুমন সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছির হরিহরপুর গ্রামের হালিম শেখের ছেলে।
হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ আব্দুল হান্নান জানিয়েছেন, বোমার আঘাতে আহত ছেলেটির বাম হাতে কবজি মারাতœকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে কবজি পর্যন্ত কেটে ফেলে দেয়াছাড়া আর কোন উপায় নেই। যে কারণে সোমবার সকাল ১০টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে তা কেটে ফেলা হয়েছে। বর্তমানে সুমন ওই হাসপাতালেই চিকিৎসাধিন রয়েছে।
এদিকে, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ওই বোমা বাহনকারী হিসেবে সুমনের নামটি উঠে এসেছে। যে কারণে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অতিত রেকোর্ডও ভালো নয়।
আহত সুমনের মা মালেকা বেগম জানান, তার ছেলে জন্ম থেকে বোবা ও কানে শোনে না এবং কোন কাজ কর্ম না করে বিভিন্নস্থানে এলোমেলো ভাবে ঘুরে বেড়ায়। গত রবিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বেলগাছির রেলওয়ে স্টেশন এলাকায় একটি বোমা বিস্ফোরনের ঘটে। এতে সুমনের বাম হাতের কব্জি উড়ে যায় এবং পেটেও ক্ষতের সৃষ্টি হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে এনে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে। তবে অর্থাভাবে তারা তাকে ঢাকায় নিতে পারেন নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































