রাজবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ –
- Update Time : ০৯:৪৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
- / ৭৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে এক বুদ্ধি প্রতিবন্ধী (২৮) কে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ফলে মেয়েটি গুরুতর অসুস্থ্য হয়ে পরেছে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ওই মামলার আসামি ও রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের বাবার আলীর ছেলে সুজন ওরফে পবন (২৭) কে গ্রেপ্তার করেছে।
ওই ছাত্রীর বাবা জানান, গত মঙ্গলবার সন্ধ্যার দিয়ে তার প্রতিবন্ধী মেয়ে জনৈক সুমনের বাড়ীর সামনে দিয়ে আসছিলো। সে সময় ওই বাড়ীতে কেউ না থাকার সুযোগে আসামি সুজন ওরফে পবন পেছন থেকে তার মেয়েকে জাপতে ধরে এবং ছুড়ির ভয় দেখিয়ে সে বাড়ীতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে তার মেয়ে রক্তাক্ত হয়ে পয়ে পরে। ওই অবস্থায় তার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ী ফিরে আসে। সে সময় তার ছেলের স্ত্রী মেয়েটির ওই অবস্থা দেখে বিচলিত হয়ে পরেন এবং বিষয়টি মোবাইল ফোনে তাদের অবহিত করেন। তারা বাড়ীতে এসে দ্রুত মেয়েটিকে রাজবাড়ী ক্লিনিকে আনেন। সে সময় ওই ক্লিনিকে অবস্থানরত গাইনী চিকিৎসক শাহনিমা নার্গিস মেয়েটির অবস্থা ভালো নয় বলে অবহিত করেন। সেই সাথে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তাকে ফরিদপুর হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা ক্ষত স্থানে অপারেশন করে মেয়েটির জীবন রক্ষা করেছেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই আরিফুজ্জামান বলেন, এ ঘটনায় গত বুধবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে ওই মামলার আসামি সুজন ওরফে পবনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































