রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রী রক্ষা পেলেও স্বামীর মৃত্যু –
- Update Time : ১০:২৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ৪৫ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বিদ্যুস্পৃষ্টে হওয়া স্ত্রী রক্ষা পেলেও স্বামী কৃষক হাবিবুর রহমানের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক হাবিবুর রহমান সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামের ওয়াজিউল্লাহর ছেলে।
হাবিবুর রহমানের জামাই পলাশ সেখ বলেন, বাড়িতে বৈদ্যুতিক পানির পাম্পের পানি ব্যবহারের সময়ে শাশুড়ি পেয়ারা বেগম বিদ্যুৎস্পৃষ্ঠ হন। সে সময় তাকে রক্ষা করতে গিয়ে শশুর হাবিবুর রহমানও বিদ্যুৎস্পৃষ্ঠ হন। তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। আর শাশুড়ী পোয়ারা বেগমকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আনোয়ার বলেন, হাসপাতালে আনার আগেই হাবিবুর রহমান মারা গেছেন।
রাজবাড়ী সদর থানার এসআই বোরহান বলেন, মরদেহ তদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনী কার্যক্রম শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































