রাজবাড়ীতে বিএনপির সাথে সংর্ঘষে আহত ৪৫, আটক ২৫, ৫০ রাউন্ড বর্ষণ
- Update Time : ১০:৫৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৯০ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে রাজবাড়ীতে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ১০জন পুলিশ সহ প্রায় ৩৫ জন বিএনপির নেতাকর্মী আহত হয়েছে। এবং এ ঘটনায় আটক করা হয়েছে বিএনপির ২৫ জন নেতাকর্মীকে। শনিবার সন্ধ্যায় রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন এ তথ্য জানান।
জানাগেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও সাবেক এমপি নাছিরুল হক সাবুর নের্তৃত্বে খৈয়মের বাসভবন থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটিতে অঙ্গ সংগঠনের কয়েক হাজার হাজার নেতাকর্মী লাঠির সাথে প্লাকাড টানিয়ে বিভিন্ন সাজে অংশ গ্রহন করে। র্যালিটি শহরের পান্নাচত্বর এলাকা প্রদক্ষিণ করে ফেরার পথে কোর্ট চত্বর এলাকায় পুলিশের সাথে সংর্ঘষে জড়িয়ে পড়েন খৈয়ম-সাবু গ্রুপের অনুসারীরা। এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ , ফাকা গুলি ও গ্যাসগান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় নেতাকর্মীদের। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য সহ অন্তত ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে বেশ কয়েকজন গুলিবৃদ্ধ হয়েছে বলে জানাগেছে।
এদিকে ছত্রভঙ্গ নেতাকর্মীরা রাজবাড়ী রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়ে স্লোগান সহ হৈ হুল্লর করতে থাকে। এ সময় জানমাল রক্ষা ও রেলের নিরাপত্তায় রেলওয়ে পুলিশ তাদের হৈ হুল্লর না করা এবং বিনা টিকেটে প্লাট ত্যাগ করতে বললে ২নং প্লাটফর্ম থেকে রেলওয়ে পুলিশকে লক্ষ করে পাথর ছুড়তে থাকে নেতাকর্মীরা। এতে রেলওয়ে থানার ওসি সোমনাথ বসুসহ ৫ জন পুলিশ সদস্য আহত হয়। পরে অতিরিক্ত থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় তাদের র্যালিটি শহরের ১ ও ২নং রেলগেইট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, তাদের শান্তিপূর্ণ র্যালিতে পুলিশ বিনা উস্কানিতে হামলা করে লাঠিচার্জ, গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করেছে। এতে তাদের ৩০ থেকে ৩৫ জনের মত নেতাকর্মী আহত হয়েছে। এরমধ্যে অনেকে গুলিবৃদ্ধ আছে। সবার খোজ খবর নেওয়া ও সু-চিকিৎসার চেষ্টা করছেন। এছাড়া অনেক নেতাকর্মীকে আটকও করেছে পুলিশ। অবিলম্বে আটককৃত নেতাকর্মীদের নিঃশ্বর্ত মুক্তি দিতে হবে। তবে হামলা মামলা করে বিএনপিকে দমন করা যাবে না।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ বসু জানান, ছত্রভঙ্গ হওয়া বিএনপি নেতাকর্মীরা রেলওয়ে স্টেশনে এসে অবস্থান নিয়ে হৈ হুল্লর ও স্লোগান দিতে থাকে। এ সময় রেলের নিরাপত্তা ও জানমাল রক্ষায় নেতাকর্মীদের থামতে ও বিনা টিকেটে প্লাট ছাড়তে বললে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশ ও জিআরপি থানা লক্ষ্য করে দুই নম্বর প্লাটফর্ম পাথর ছুড়তে থাকে। এতে তিনি সহ ৫জন আহত হন। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, খৈয়ম গ্রুপের নেতাকর্মীরা লাঠিসোঠা নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের করে। পান্না চত্বর হয়ে ফেরার পথে কোর্ট চত্বর এলাকা সড়কে এসে তারা কোন কারণ ছাড়াই পুলিশের ওপর হামলা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ শটগান ও গ্যাসগানের প্রায় ৫০ রাউন্ডের মত গুলি ছুড়ে। এতে তাদের ৫ জন পুলিশ আহত হয়েছে। এবং এ ঘটনায় ২৫ জন নেতাকর্মীকে আটক করেছেন। এবং এ ঘটনায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে বলেও জানন তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































