ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীতে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ পন্ড, দুই নেতা আটক –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:৪৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
কারাগারে আদালত হস্তান্তরের প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজবাড়ীতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। শনিবার বিকালে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত ওই সমাবেশ পুলিশি বাঁধায় পন্ড হয়ে গেছে।
সে সময় জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাডঃ আসাদুজ্জামান লাল ও জেলা বিএনপি’র সাবেক আহবায়ক নইম আনসারীকে পুলিশ আটক করে। ওই সময়ই আটককৃতদের রাজবাড়ী থানায় নিয়ে যাওয়া হয়।
সমাবেশে আগত নেতারা জানান, দলীয় কার্যালয়ের বারান্দার সিঁড়িতে দাঁড়িয়ে অর্ধশতাধিক নেতা-কর্মী দলীয় কার্যক্রম শুরু করেন। সে সময় থানা পুলিশের সদস্যরা সেখানে আসেন এবং ব্যানার সিনিয়ে নেয়ার পাশাপাশি তারা সিনিয়র দুই জন নেতাকে আটক করে নিয়ে যান।
রাজবাড়ী থানার ওসি তারিক কামাল জানান, বিএনপি’র দুই জন নেতাকে আটক করা হয়েছে।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১
















































































































