পাংশায় প্রথম করোনা রোগী রাজবাড়ীতে বাড়লো আরো ১!-
- Update Time : ০৯:৩২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
- / ১১২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বাড়লো আরো এক করোনা রোগী। নতুন রোগীর বাড়ি পাংশার কুড়াপাড়ায়। এতে করে প্রথম রোগী পাওয়া গেলো রাজবাড়ীর পাংশা উপজেলায়। এদিকে রাজবাড়ীর ৫টি উপজেলা থেকে আজ বুধবার পর্যন্ত করোনা ভাইরাস সন্দেহে ১শ ২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আজই সংগ্রহ করা হয়েছে ৪৮ জনের নমুনা।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, আজ বিকাল পর্যন্ত ৭৯ জনের নমুনার রিপোর্ট হাতে পাওয়া গেছে। যার মধ্যে ৭৩ জন নেগেটিভ এবং ৭ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। পজেটিভ ৫ জনই রাজবাড়ী সদর হাসপাতালে ও ১ জন ঢাকায় ভর্তি আছে। গত মঙ্গলবার যে ১৬ জনের নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে গাজীপুর থেকে এসেছেন। তাদের বাড়ি পাংশার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া ও পাংশা পৌরসভার কুড়াপাড়ায়। তাদের মধ্যেই এক যুবকের পজেটিভ রিপোর্ট সেছে। বাকি ১৫ জনের নেগেটিভ। পজেটিভ রোগীকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতের মধ্যেই আনা হবে। তিনি আরো বলেন, বিশেষ করে নারায়নগঞ্জ এবং ঢাকা থেকে যে সব মানুষ রাজবাড়ীতে এসেছেন এবং এখন খানিকটা অসুস্থ্য রোধ করছেন, তাদেরকে লাজ-লজ্জা ভুলে স্বজন এবং প্রতিবেশিদের বাঁচাতে দ্রুততার সাথে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা প্রদান করার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































