রাজবাড়ীতে বাংলা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত –
- Update Time : ১০:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ৭৮ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলা ভাষার শুদ্ধ চর্চার লক্ষে রাজবাড়ীতে দিনব্যাপী নানা আয়োজিত বাংলা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় দিনব্যাপী বাংলা উৎসব শেষে বিভিন্ন ইভেন্ট অনলাইন এবং অফলাইনে বিজয়ীদের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি ও আয়োজকরা।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলমগীর শেখ তিতু।
তিনি বলেন, বাংলার সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের অনুষ্ঠানের বিকল্প নাই। এ ধরনের অনুষ্ঠানে তিনি সব সময় সহযোগিতা করবেন এবং বর্তমানে যে ডিজে গান পরিবেশিত হয়, তা বাংলার সংস্কৃতিকে আঘাত করে। বাংলা উৎসবের মত অনুষ্ঠান আয়োজন করে বাংলার মুল ধারায় ফিরে আসতে হবে সবাই এবং করোনার এ দুঃসময়ে রাজবাড়ী একাডেমি ভাল একটি অনুষ্ঠান আয়োজন করেছে।
পরবর্তীতে তিনি সবার মধ্যে দেশত্ব বোধ জাগাতে “হায়রে মানুষ রঙ্গিন ফানুষ, দম ফুরায়লে টুস” গানের চার লাইন গেয়ে শুনান দর্শকদের।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, রাজবাড়ী একাডেমির সাধারন সম্পাদক সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক উদ্দিন, রাজবাড়ী পৌরসভার নব-নির্বাচিত ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আল মামুন সম্রাট, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবু মোঃ হাসান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর জহির রাজ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুব হোসেন পলাশ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর তুহিন মন্ডল প্রমূখ।
দিনব্যাপী বাংলা উৎসবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে অংশ গ্রহন করে। উৎসবে ৩৫টি বিষয়ে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়।
এরআগে সকালে রাজবাড়ী একাডেমির আয়োজনে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































