রাজবাড়ীতে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভা ও কমিটি গঠন –
- Update Time : ০৯:৪০:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮
- / ৬৩ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
”নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে রাজাবাড়ী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে নদী বাঁচাও আন্দোলনের এ সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
এসময় ,প্রধান অতিথি হিসেবে বক্তৃৃতা করেন নদী বাচাও আন্দোলনের কেন্দ্রিয় কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ার সাদত,সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মোঃ আনোয়ার হোসেন,সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মনির মোল্লা ,যুগ্ন আন্তর্জাতিক সম্পাদক মোঃ মনির মুন্সি জাহানারা বেগম কলেজের উাধ্যক্ষ এসএম আঃ বাতেনকালুখালী ডিগ্রি কলেজের ভার প্রাপ্ত অধ্যক্ষ এবিএম আলমগীর প্রমূখ।
নদী বাচাঁও আন্দোলেনের রাজবাড়ী জেলা শাখার ২১ সদস্য বিশিস্ট কমিটিতে সভাপতি হিসেবে মোঃ মোকারম হোসেন, সাধারন সম্পাদক হিসেবে মনিরুজ্জামান সোহেল ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহবুবুর রহমানকে সর্ব সম্মতি ক্রমে নাম ঘোষনা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































