রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত –
- Update Time : ১২:২০:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
- / ৭৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রঙে-ঢঙ্গে বিভিন্ন সাজে সেজে বাঙ্গালির সার্বজনীন প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪২৬ রাজবাড়ীতে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের আ¤্রকানন চত্বর থেকে শহরে মঙ্গল শোভযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে।
মঙ্গল শোভাযাত্রায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী এমপি, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকিা মিলি বিপিএম,পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরীসহ জেলা শহরের বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ, কিশোর-কিশোরী, যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। পড়ে সাপ খেলা, লাঠি খেলা, নাগর দোলাসহ গ্রাম বাংলার সব লোকজ খেলাধুলা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসকের বাংলোতে বৈশাখী খাবার খান অতিথিসহ অনেকে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































