রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ইটিভি’র ২৩ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত –
- Update Time : ০৩:৫৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আনন্দ ঘন পরিবেশে রাজবাড়ীতে একুশে টেলিভিশনের ২৩ তম প্রতিষ্ঠা বাষির্কী উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা শহরে সেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে একুশে ফোরাম রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা এবং ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী সরকারী কলেজের সহযোগি অধ্যাপক আশরাফ হোসেন খান, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন, শিক্ষক শম্পা প্রামাণিক ও হাফিজুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন, একুশে টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।
পরে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এবং ছাত্রীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































