রাজবাড়ীতে বন্ধুসভার উদ্যোগে বরীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উদযাপন-
- Update Time : ০৯:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
- / ৬৭ Time View

শামীমা আক্তার মুনমুন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সরকারি কলেজ শহীদ মিনারের পাদদেশে গত সোমবার সকালে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উদযাপন করা হয়েছে। ‘ভালোর সাথে আলোর পথে’ স্লোগান সামনে রেখে প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল সোয়া ১১টায় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর রাজবাড়ী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা প্রয়াত অধ্যাপক তেজেন্দ্র কুমার চন্দ্র স্যারের স্মৃতির প্রতিশ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বন্ধুসভার সভাপতি সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাস্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক বদর উদ্দিন আহমদ। এতে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, দর্শণ বিভাগের সহযোগি অধ্যাপক মো. আ. সালাম মন্ডল, ছাত্র সংসদের সাবেক জিএস প্রভাত দাস বিষ্ণু। স্বাগত বক্তব্য দেন প্রথম আলো’র রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় অনুষ্ঠানে বন্ধুসভার যুগ্ম সম্পাদক পিয়াল মাহমুদ ও অর্থ সম্পাদক রিদয় খান রিমনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সংগীত পরিবেশন করেন বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক আশিফ মাহমুদ, ড. কাজী মোতাহার কলেজের প্রভাষক মৃতুঞ্জয় পাঠক, বৈচিত্র্য সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের পরিচালক আজাদ সিদ্দিকী মিলন, সংগীতা সাহা, অদম্য মেধাবী সুর্বনা দাস, জামাল মন্ডল, ইফতিয়ার মাহমুদ সাজিদ।
কবিতা আবৃত্তি করেন মো. আবদুস সালাম মন্ডল, শামীমা আক্তার মুনমুন ও এজাজ আহম্মেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম, সাংগঠনিক সম্পাদক কাত্তিক চন্দ্র দাস, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক আশিফ মাহমুদ, নারী বিষয়ক সম্পাদক কহিনুর বেগম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবদুল হালিম, আপন শিল্পী গোষ্ঠীর সভাপতি মোয়াজ্জেম হোসেন মজনু, বন্ধুসভার দপ্তর বিষয়ক সম্পাদক ফারজানা তাবাসসুম দিবা, যুগ্ম সম্পাদক পিয়াল মাহমুদ, উপসাংগঠিনক সম্পাদক ইফফাত আরা অনন্যা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক রিদয় খান রিমন প্রমূখ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার বলেন, যে মাকে ভালোবাসে না সে দেশকেও ভালোবাসে না। দেশকে মায়ের মতো ভালোবাসতে হবে। সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের ঘুষ ও দুর্নীতি করতে নিষেধ করেছেন। এটি ভালো উদ্যোগ। তবে জনপ্রতিনিধিরাও বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। তাদের ডেকেও সতর্ক করতে হবে। প্রথম আলো বন্ধুসভার প্রতি আমার সবসময় দুর্বলতা রয়েছে। কারন বন্ধুসভার ছেলেমেয়েরা বিভিন্ন ইতিবাচক কর্মকান্ডের সঙ্গে জড়িত।
অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। ব্যক্তিতের সঙ্গে মূল্যবোধের সমন্বয় ঘটেছে কিনা তা খেয়াল রাখতে হবে। যদি ভালো কাজের সঙ্গে না থাকো, অন্যায়ের বিরুদ্ধে না থাকো, দুর্নীতির বিরুদ্ধে না থাকো তাহলে মূল্যবোধ বিকশিত হবে না। সর্বপরি, সমাজে আমাদের অবদান রাখার জন্য মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































