রাজবাড়ীতে সমন্বয় সভা অনুষ্ঠিত, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের আহ্বান –
- Update Time : ০৮:৫১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত ও সময়মত উপস্থিতি, আনন্দঘন পরিবেশে পূর্ণসময় শিক্ষার্থীদের পাঠদান, ঝরে পড়া ও পুনরাবৃত্তি রোধ, প্রয়োজনীয় বেঞ্চ, বিশুদ্ধ খাবার পানি ও টয়লেট সুবিধা নিশ্চিতকরণ, মা ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, তথ্যের অবাধ প্রবাহ, এসএমসি’র সক্রিয় ভুমিকা এবং স্থানীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা। জেলা প্রাথমিক শিক্ষা অফিস, রাজবাড়ী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার সদর উপজেলার পিছিয়ে পড়া ২০ টি প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক ও এসএমসি সভাপতিদের এক সমন্বয় সভায় তাঁরা এ আহ্বান জানান।
মঙ্গলবার সকালে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সনাক প্রকৌশলী আব্দুল খালেক -এর সভাপতিত্বে সমন্বয় সভায় “প্রাথমিক শিক্ষায় টিআইবি ও সনাক কার্যক্রম এবং “মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে এসএমসি ও শিক্ষকদের করণীয়” বিষয়ে মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার মো: আতিকুর রহমান। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত রাজবাড়ীর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, বিশেষ অতিথি হিসাবে রাজবাড়ীর জেলা সরকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: আমিরুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলার শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নৃপেন্দ্রনাথ সরকার, ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাছরিন নাহার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন সনাক রাজবাড়ীর শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহবায়ক প্রফেসর মো: নুরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবি’র মো: আবু তাহের।
সভায় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং মানোন্নয়নে সনাক সাভার কর্তৃক গৃহীত কামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পদক্ষেপসমূহ উপজেলার সকল বিদ্যালয়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সভায় বক্তারা কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সনাক কার্যক্রমের প্রশংসা করে বলেন, সকল বিদ্যালয়কে কামালপুর বা তার চেয়ে ভাল বিদ্যালয়ে পরিণত করতে হবে। এজন্য শিক্ষক, এসএমসি, অভিভাবক ও স্থানীয় নাগরিকদের একযোগে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ শিক্ষা দিতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































