রাজবাড়ীতে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সমাপনী –
- Update Time : ০৯:১৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮
- / ৭১ Time View
শামীমা মুনমুন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে গত সোমবার সকালে তিন দিনব্যাপি যুব স্বেচ্ছাসেবকদের প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসা ও মৌলিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী হয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে শহরের সজ্জনকান্দা গ্রামের এক নম্বর বেড়াডাঙ্গা এলাকায় রেডক্রিসেন্ট প্লাজায় সমাপনী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট সোসাইটির রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার। এতে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন, রেডক্রিসেন্ট ইউনিট রাজবাড়ীর শাখার সাধারন সম্পাদক আকরাম হোসেন, রেডক্রিসেন্ট ইউনিট রাজবাড়ীর শাখার কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক শামীমা আক্তার।
বীর মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার বলেন, দেশকে মায়ের মতো ভালোবাসতে হবে। দেশের স্বার্থকে প্রধান্য দিতে হবে। দেশ স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে প্রাণকে হাতের মুঠোয় নিয়ে যুদ্ধ করেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। আর স্বাস্থ্য সেবার জন্য প্রশিক্ষন জরুরি। একারনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে হবে।
তিন দিনব্যাপি এই প্রশিক্ষন কর্মশালা গত শনিবার উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের সদর উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ৩২জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন রেডক্রিসেন্ট সোসাইটির যুব কমিটির বিভাগীয় প্রধান রাসেল রানা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































