ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীতে প্রাণ গেলো অর্ধশতাধিক আম ও লিচু গাছের
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০২:৩৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
অজ্ঞাত দূর্বৃত্তদের তান্ডবে প্রাণ গেছে অর্ধশতাধিক আম ও লিচু গাছের। গত শনিবার রাতে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামে।
ওই ঘটনায় বাগান মালিক স্থানীয় ইমদাদুল হক রনি’র সহধর্মীনি ডলি আক্তার বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ডলি আক্তারের অভিযোগ, গত শনিবার রাত ১০ টার দিকে দূর্বৃত্তরা একই ইউনিয়নের দূর্গাপুরের ভাদালে ব্রীজের পাশে তার স্বামীর আম ও লিচুর বাগানে প্রবেশ করে। তারা ধারালো করাত দিয়ে এক লাখ ২০ হাজার টাকা মূল্যের ৫০টি আম এবং ৪০ হাজার টাকা মূল্যের ১০টি লিচুর গাছ কেটে পালিয়ে যায়। রবিবার সকালে খবর পেয়ে তারা ওই বাগানে গিয়ে এ দৃশ্য দেখতে পেয়েছেন।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১


































































































