রাজবাড়ীতে প্রাণী চিকিৎসকে হত্যার প্রতিবাদে মহিলা পরিষদের স্বারকলিপি প্রদান –
- Update Time : ০৯:৫৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ৮৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট বাজারে প্রাণী চিকিৎসক দূর্গা রানী বালা (৩৩) কে তাঁর প্রাণী চিকিৎসক স্বামী বিনয় কুমার বিশ্বাস (৪৫) কর্তৃক পিটিয়ে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার বিকালে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই স্বারকলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর প্রদান করা হয়।
ওই স্বারকলিপিতে বলা হয়, গত ২৫ ডিসেম্বর রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার রেশ ধরে ২৬ ডিসেম্বর সকালে দূর্গা রানী বালা রান্না করা থাকাকালীন তার স্বামী বিনয় কুমার বিশ্বাস পিছন দিক থেকে এসে লোহার রড দিয়ে মাথায় একাধিক আঘাত করে। এতে দূর্গা মারাত্মক রক্তাক্ত জখম হয়ে নিচে লুটিয়ে পরে। এই অবস্থায় স্থানীয়রা দূর্গাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে রাজধানী ঢাকায় রেফার্ড করেন। সেখানে নেবার পথে দূর্গা মারা যান। এ ঘটনায় দূর্গার ভাই বাদী হয়ে গত ২৭ ডিসেম্বর রাজবাড়ী সদর থানায় স্বামীসহ তিন জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































