রাজবাড়ীতে প্রাণী চিকিৎসক স্ত্রীকে পিটিয়ে হত্যা করলো অপর চিকিৎসক স্বামী –
- Update Time : ১০:৫৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট বাজারে দূর্গা রানী বালা (৩৩) নামে একজন প্রাণী চিকিৎসক স্ত্রীকে বিনয় কুমার বিশ্বাস (৪৫) নামে অপর এক প্রাণী চিকিৎসক পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই অভিযোগে আজ রবিবার দুপুরে স্বামীসহ তিন জনকে আসামি করে নিহতের ভাই রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।
জানাগেছে, গত শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। গত শনিবার সকালে রান্না করার সময় বিনয় কুমার তার স্ত্রীর মাথায় লোহার রড দিয়ে একাধিক আঘাত করে। এতে দূর্গা রানী রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা দূর্গাকে উদ্ধার করে ফরিদপুর মেডেকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানী ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে নেবার পর একই দিন সন্ধ্যার দিকে তিনি মারা যায়।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, রবিবার সকালে তারা মরদেহটি উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































