রাজবাড়ীতে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতা শুরু –
- Update Time : ০৯:৫৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯
- / ৫১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষার পাশাপাশি ক্রীড়াঙ্গনে শিক্ষার্থীদের অংশ গ্রহনে ২০১৮-১৯ এর রাজবাড়ীতে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে জেলা শহরের রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিয়োগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি, সহ-সভাপতি গোলাম মওলা, প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, সহ-সাধারন সম্পাদক দেবদাস চক্রবর্তী, কোষাধ্যক্ষ এ্যাডঃ তসলিম আহম্মেদ তপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সিয়াদত আলী টগর প্রমূখ। এ প্রতিযোগিতার দুটি গ্রুপে ৮টি স্কুল অংশ গ্রহণ করে। উদ্বোধনী খেলায় জেলা শহরের অংকুর স্কুল এন্ড কলেজ ও গোয়ালন্দ প্রোপার হাই স্কুল অংশ গ্রহণ করে।
প্রতিযোগিতার অন্যান্য দল গুলো হলো, রাজবাড়ী সরকারী বালক উচ্চ বিদ্যালয়, ইয়াসিন উচ্চ বিদ্যালয়, খানখানাপুর সুরাজ মোহিনী ইনিষ্টিটিউট, মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়, কালুখালীর রতনদিয়া রজনীকান্ত মডেল উচ্চ বিদ্যালয় ও বালিয়াকান্দির বাউনারা উচ্চ বিদ্যালয়।
এছাড়া শরিয়াতপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া অনুর্ধ ১৬ ইয়াং টাইগার্স জোনাল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯। ওই প্রতিযোগিতায় রাজবাড়ী জেলা দল গ্রুপ চ্যাম্পিয়ান হবার যোগ্যতা অর্জন করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































