রাজবাড়ীতে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ –
- Update Time : ০৯:৫৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বৃদ্ধা জয়গুন বেগমের বাড়ি শহরের লক্ষ্মীপুর গ্রামে। কম্বল পেয়েতিনি খুব খুশি। তিনি বলেন, কম্বল দেওয়ার কথা শুনে আসলাম। এটা কম্বল পাইলাম। স্যাররা দিল। অনেক ওম। রাতে আরামে থাহাযাবি।
রাজবাড়ীতে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল শনিবার শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২০০ জন শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পরে এক নম্বর পৌর মিলেনিয়াম মার্কেটে ১৫ জনকে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের ব্যবস্থাপনা ছিল প্রথমআলো রাজবাড়ী বন্ধুসভা।
এসময় উপস্থিত ছিলেন প্রথমআলো রাজবাড়ী বন্ধুসভার সভাপতি অধ্যাপক মো. নূরুজ্জামান, জেলা সিপিবির সভাপতি আবদুস সামাদ মিয়া, বন্ধুসভার উপদেষ্টা রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁশলী উজির আলী সেখ, বন্ধুসভার উপদেষ্টা ডা. আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন, বন্ধুসভার সাবেক সভাপতি প্রদ্যুৎ কুমার দাস, রাজবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি কাজী আবদুল কুদ্দুস, বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক কাত্তিক চন্দ্র দাস, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আইনজীবী অনুপকুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রিদয় খান, সাবেক সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, মানব সম্পদ বিষয়ক সম্পাদক সুমা কর্মকার, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক হুসনে নাহিদা প্রিয়া, নারী বিষয়ক সম্পাদক শাহীনা সুলতানা, পাঠচক্র বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা বেগম, প্রচার সম্পাদক কানিজ ফাতেমা বেবী, পরিবেশ বিষয়ক সম্পাদক এরিন, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সপ্তদীপা পাল, যোগাযোগ সম্পাদক পিয়াল মাহমুদ প্রমূখ। সমন্বয়কের দায়িত্ব পালন করেন প্রথমআলো রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ।
কম্বল বিতরণ উপলক্ষে বন্ধু সভার বন্ধুরা বিভিন্ন এলাকার দুস্থ মানুষের মধ্যে কার্ড পৌছে দেন। তিন দিন ধরে কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
চরলক্ষ্মীপুর গ্রামের আফসার আলী বলেন, বয়সহ ওয়ার কারণে কাজ কাম তেমন করতে পারিনা। হাতে টাকা পয়সাও নেই। কয়েক দিন ধরেশীতে ঘুমাতে পারিনা। বাইরেও খুব ঠান্ডা বাতাস। প্রথম আলো কম্বল দিয়েছে। আল্লাহ তাদের ভালো করুক।
আবদুল আজিজ বলেন, কাজ করতে গিয়ে পায়ে আঘাত পাই। অনেক দিন বিছানায় ছিলাম। অনেক টাকা পয়সা খরচ হয়েছে। ধার দেনা হয়েছি। হাতের অবস্থা ভালোনা। আজ প্রথমআলোর নতুন কম্বল পেলাম। মোটা কম্বল। এই শীত আরামে কাটাতে পারবো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































