রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা, ২৪ ঘন্টায় করোনা পজেটিভ ১৫০ জন –
- Update Time : ১১:০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে হু হু করে বাড়ছে করোনা রোগির সংখ্যা। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩ জনের এবং আক্রান্ত হয়েছে ১৫০ জন। মৃতরা হলেন, জেলার পাংশার মাছপাড়ার ফাতেমা বেগম (৬০) এবং নায়নপুরের আব্দুল জলিল (৭৫) ও সদর উপজেলার দাদশীর শামসুন্নাহার (৫২)।
রবিবার বিকাল পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪৫ জনের। মোট আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫ শত ৬২ এবং সুস্থ হয়েছে ৪ হাজার ৩ শত ৯৫ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছে ১ হাজার ৬০ জন এবং জেলার ৫টি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে ৬২ জন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানিয়েছেন, প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। যে কারণে রাজবাড়ী সদর হাসপাতালসহ জেলার অপর ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা বৃদ্ধি করে ১৪২টি করা হয়েছে। একই সাথে রোগীদের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার মজুদের পাশাপাশি ৫২ টি অক্সিজেন কনসেন্ট্রেটর নিশ্চিত করা হয়েছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধা মানার আহবানও জানান।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































