রাজবাড়ীতে পুলিশের কল্যান সভা অনুষ্ঠিত, ভাল কাজের জন্য ক্রেস্ট পেলো ৫ কর্মকর্তা –
- Update Time : ০৮:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা পুলিশের কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে রাজবাড়ীর পুলিশ লাইনের ড্রিলসেডে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় ভাল কাজ করায় ৫ কর্মকর্তা ক্রেস্ট উপহার প্রদান করা হয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওই সভা। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম, সহকারী পুলিশ সুপার (অপরাধ) লাবিব আব্দুল্লাহসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার উপস্থিত পুলিশ কর্মকর্তা ও কনষ্টেবলদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তৃতা প্রদান করেন। সে সাথে ভাল কাজ করায় জেলা গোয়েন্দ শাখার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া, জেলা গোয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর মাতব্বর, রাজবাড়ী থানার এসআই বদিয়ার রহমান, জেলা গোয়েন্দা শাখার এএসআই রমজান খন্দকার ও পাংশা থানার এএসআই শেখ লিয়াকতকে ক্রেস্ট প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































