রাজবাড়ীতে পার্কিং করা ১০ চাকার ট্রাকে দূর্বৃত্তদের আগুন, ইঞ্জিন-কেবিন ক্ষতিগ্রস্থ
- Update Time : ১০:২৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ২১৪ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌর শহরের কলেজপাড়া এলাকায় রাস্তার পাশে পার্কিং করা ১০ চাকার একটি ট্রাকে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ট্রাকের বডি ও চাকা ছাড়া ইঞ্জিন-কেবিন পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। ট্রাকটির মালিক বিনোদপুর এলাকার রমজান আলী।
জানাগেছে, দুর্ঘটনা কবলিত ট্রাকটি বিক্রির উদ্দেশ্যে প্রায় ২/৩ মাস যাবত ওইস্থানে পার্কিং করে রাখা ছিলো। এবং বিক্রির জন্য দাম দরও হচ্ছিল। হঠাৎ রাত সোয়া ১২ টার দিকে কে বা কারা ট্রাকটিতে আগুন দেয়। স্থানীয়রা ট্রাকে আগুন দেখতে পেয়ে মালিক রমজান আলীসহ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পড়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।
ক্ষতিগ্রস্থ ট্রাকের মালিক রমজান আলী বলেন, বিক্রির উদ্দেশ্যে দীর্ঘ দিন ট্রাকটি ওইস্খানে রাখা ছিলো। রাতে ঘুমিয়ে ছিলেন, হঠাৎ জানতে পারেন ট্রাকটিতে আগুন লেগেছে। কে বা করা আগুন দিয়েছে, তা জানেন না। আগুনে ইঞ্জিন, কেবিনের ব্যাপক ক্ষতি হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: রেজাউল করিম জানান, ট্রাকটি দীর্ঘ দিন অকেজো অবস্থায় সেখানে ফেলে রাখা হয়েছে। কে বা কারা এবং কি কারণে ট্রাকে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































